
গোদাগাড়ীতে ২০ লাখ টাকার
হেরোইনসহ একজন আটক
জি নিউজ ২৪ ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ২০ লাখ টাকা মূল্যের ৪’শ গ্রাম হেরোইনসহ গোলাম রাব্বানী (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে গোদাগাড়ী পৌরসভার হাটপাড়া খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়। আটক গোলাম রাব্বানী চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলার চর হাকিমপুর গ্রামের মৃত মফিজ উদ্দীন বিশ্বাসের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, আটক গোলাম রাব্বানী চর হাকিমপুর থেকে বাজারের ব্যাগে লুকিয়ে চার প্যাকেটে ৪’শ গ্রাম হেরোইন গোদাগাড়ীতে আনছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল হাটপাড়া খেয়াঘাট থেকে তাকে হেরোইনসহ আটক করেন। এ বিষয়ে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ## ২১/১০/২০১৪
No comments:
Post a Comment