*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

Wednesday, 5 November 2014

গোদাগাড়ীতে পৃথক অভিযানে হেরোইন গাঁজা উদ্ধার, আটক ২
জিনিউজ ২৪ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আলাদা দুটি অভিযানে এক কেজি গাঁজা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৭টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উজানপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে মাসুম আলীর (২৮) বাড়িতে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এসময় হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাসুম আলীকে আটক করা হয়। অপরদিকে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাঁকনহাট তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল মির্জাপুর এলাকার হজরত আলীর ছেলে বাবু মন্ডলের (২৩) বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করেন। এসময় গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবু মন্ডলকে আটক করা হয়। ওসি আরো জানান, এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আটককৃতদের কারাগারে পাঠানো হবে।

No comments:

Post a Comment