*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

Monday, 22 December 2014

গোদাগাড়ীতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতাঃ গোদাগাড়ীতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে ২ দিন ব্যাপী আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গোদাগাড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় উপজেলার ১২টি স্কুলের মোট ২৭৫জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। বৃত্তি পরীক্ষার  www.skwebdesign.net/gka এই ওয়েব সাইটে পাওয়া যাবে। গোদাগাড়ী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও আল-ইসলাহ ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক কোরবান আলী এবং গোদাগাড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব ও নূরানী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক বলেন এবার আমরা নতুন কমিটি গঠন করে প্রথমবারের মত এ বৃত্তি পরীক্ষা ব্যবস্থা করেছি। বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সম্মানজনক বৃত্তি দিতে পারব বলে আশা করছি।

No comments:

Post a Comment