*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

Monday, 4 May 2015

গোদাগাড়ীতে বিনামূল্যে কৃষকদের মাঝে ৪৭ লক্ষ ৩৬ হাজার ১শ টাকার সার ও বীজ বিতরণ :::
গোদাগাড়ী পৌর প্রতিনিধিঃ গোদাগাড়ীতে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার, দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আউস, প্রনোদনা-২০১৫ এর আওতায় ক্ষদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্জ ওমর ফারুক চৌধুর (এমপি), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক হযরত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আ’লীগের সভাপতি বদিউজ্জামান, পৌর আ’লীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, পৌর যুবলীগের সভাপতি অধ্যাপক আকবর প্রমুখ। কৃষি অফিস সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রান্তিক চাষিদের মাঝে ২০ কেজি ইউরিয়া, ডিএপি ১০ ও পটাস ১০ কেজি, উপসি কৃষকদের উপসি বীজ ৫ কেজি ও ৫শ টাকা, নেরিকা কৃষকদের ১০ কেজি করে বীজ ও ৮শ টাকা করে প্রদান করা হবে। উপসি কৃষক ২ হাজার ৩শ ৭০ ও নেরিকা কৃষক ৭৮০জন। মোট ৩ হাজার ১শ ৫০জন। গোদাগাড়ী উপজেলায় ৩ হাজার ১শ ৫০ জন প্রান্তিক চাষিদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হবে। তার মধ্যে ২হাজার ৩শ ৭০ জন উপসি কৃষক তারা তার মধ্যে আজকে শুধু মাটিকাটা ইউনিয়নের ৩শ ৮০ জন প্রান্তিক চাষিদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। এতে করে এ উপজেলায় মোট ৪৭ লক্ষ ৩৬ হাজার ১শ টাকার সার ও বীজে ভর্তূকি প্রদান করা হচ্ছে।

No comments:

Post a Comment