*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

Sunday, 21 June 2015

গোদাগাড়ী এতিমখানার ৩১৫ জনের মাঝে 
ইফতার সামগ্রী বিতরণ 
আব্দুল খালেক : গোদাগাড়ী এতিমখানায় এতিম ও শিক্ষক-কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার সময় এতিমখানার সভাপতি ওয়েজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুল ইসলাম, এতিম খানার সুপার আলহাজ্জ্ব মাও: খাইরুল ইসলাম। অনুষ্ঠানে কাতার চ্যারিটির পক্ষ থেকে এতিম খানার ছাত্র/ছাত্রী ২৯০ ও শিক্ষক/কর্মচারী ২৫, মোট ৩১৫ জনের মাঝে ২১ কেজি করে চাউল, ২ কেজি পিয়াজ, ২ কেজি খেজুর, ৫ লিটার সোয়াবিন তেল, লবণ ১ কেজি, মসুর ডাউল ২ কেজি, বুট ২কেজি, চিনি ২ কেজি মোট ৩৭ কেজি, মূল্য একেকজনের  মাথাপিছু ২০৫০/- টাকা সর্বমোট ৬ ল ৪৫ হাজার ৭শ ৫০ হাজার টাকার ইফতার সামগ্রী দেয়া হল। গোদাগাড়ী এতিমখানা প্রতি বছরই এভাবে এতিম ও দুস্থদের মাঝে বিভিন্ন সময়ে ইফতার সামগ্রী, খেজুর, সেলাই মেশিন ইত্যাদি বিতরণ করে থাকে। এখানকার ছাত্র/ছাত্রীরা বাংলাদেশের বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানে শিক্ষকা গ্রহণ করে আসছে। তরুণ মেধাবী শিক্ষকদের মাধ্যমে শিক্ষাদান ও মাও: খাইরুল ইসলামের সার্বিক তত্বাবধানে প্রতিষ্ঠানটির সর্বিক কার্য্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ এলাকায় এ এতিমখানাটির অবদান অনস্বিকার্য।

No comments:

Post a Comment