প্রশাসনের নিরব ভূমিকায়...
গোদাগাড়ীতে আম ব্যবসায়ীদের ফরমালিন মিশানোর কারণে
আম কিনতে ভয় পাচ্ছেন ক্রেতারা
জি নিউজ২৪ ডেস্ক: দেশের সর্বত্রই একটি পরিচিতি নাম ‘‘আম’’ মানে চাঁপাই নবাবগঞ্জ কিংবা রাজশাহীর বিখ্যাত আম। এলাকার জনসাধারণের চাহিদা মিটিয়ে দেশের আনাচে, কানাচে চলে যায় এ আম। আম বিক্রেতা যদি বেচার সময় ক্রেতার কাছে বলে যে, এগুলো চাঁপাই কিংবা রাজশাহীর আম তাহলে অন্ধের মত কিনে নিয়ে যায় সকলেই। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতি মুনাফা লাভের আশায় ফরমালিন মিশিয়ে আম বিক্রয় করে চলেছে। তবে প্রশাসনের নিরব ভূমিকায় গোদাগাড়ীতে আম ব্যবসায়ীদের ফরমালিন মিশানোর কারণে আম কিনতে ভয় পাচ্ছেন ক্রেতারা। বর্তমান মিডিয়ার সুবাদে এসব খবর আর বাগানের কোণে বসে থাকে না। ফরমালিন মিশানোর কথা চলে যায় সবার কানে কানে। সকলেই চায় ফরমালিন মুক্ত আম। তাই এখন অনেক ক্রেতাই মালিকের বাগানে গিয়ে নিজে দেখে শুনে আম ভাঙ্গিয়ে কার্টুনজাত করে ঢাকা কিংবা চট্টগ্রাম নিয়ে যাচ্ছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের ধাকা দিতে কাঁচা আমে গাছে থাকা অবস্থায় ফরমালিন ¯েপ্র করে রাখছে। কলেজ পড়–য়া অনেক ছাত্র লেখা-পড়ার খরচ যোগাতে নিজে বাগানে গিয়ে আম ভাঙ্গিয়ে ঢাকার বিভিন্ন অফিসে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিচ্ছে। কুরিয়ার সার্ভিসে আম পাঠানো ব্যয় বহুল হলেও প্রিয় জনের নিকট আম পাঠাতে কুন্ঠাবোধ করছেন না। গোদাগাড়ী থেকে ঢাকায় প্রতি কেজি আম পাঠাতে খরচ হয় কেজি প্রতি ১২টাকা, একটি কার্টন তৈরী করতে খরচ হয় ১শ টাকা। লেবার খরচ ২০ টাকা। তাতে সব মিলিয়ে প্রতি কেজি আমে ১৪-১৫ টাকা। বর্তমানে গোদাগাড়ীতে ফরমালিন মুক্ত বাগান থেকে আম নামিয়ে আনলে ২ হাজার ৪শ থেকে ২হাজার ৭শ টাকা দরে পাওয়া যাচ্ছে আর গোদাগাড়ী ডাইংপাড়া, সুইচগেট, সুলতানগঞ্জ, রাজাবাড়ীহাট, কাকনহাট বাজারে খুচরা আম বিক্রেতাদের নিকট ২ হাজার ২শ টাকা করে আম ক্রয় করতে দেখা গেছে। ফজলি আম এখনো মাস খানেক দেরি থাকলেও খিরসা, মোহনভোগ, গুঠি, গোপাল ভোগ, ল্যাংড়া এখন গোদাগাড়ীরর সর্বত্রই পাওয়া যাচ্ছে এবং এলাকার চাহিদা মিটিয়ে দেশের সর্বত্রই চলে যাচ্ছে গোদাগাড়ীর এ আম। গোদাগাড়ীর বিভিন্ন বাজারে আমে ফরমালিন মিশানো হলেও প্রশাসন এখনো কোথাও হস্তপে করেনি বলে জানিয়েছেন গোদাগাড়ীর আম ক্রেতারা। গোদাগাড়ীতে আম ব্যবসায়ীদের ফরমালিন মিশানোর কারণে
আম কিনতে ভয় পাচ্ছেন ক্রেতারা
No comments:
Post a Comment