গোদাগাড়ীতে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম
শরিফুল ইসলাম, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়নে ভিজিএফ কার্ডের ৬০% কার্ডের নামে গড়মিল থাকায় হাত জোড় করে মা চাইলেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বেবি। তবে প্রায় কার্ডের নামের ঘোষা মাজা ও স্বজনপ্রীতি প্রত্য করা গেছে। চেয়ারম্যানের আত্মীয়, মেম্বার, দলীয় স্বজনপ্রীতি দলীয়করণ এর কারণে অনিয়ম দেখা গেছে। অনেকেই ৪-৫ জনের ভুয়া কার্ড একত্রে নিয়ে বস্তায় চাল নিয়ে বাড়ী যেতে দেখা গেছে। এক সময় জনৈক ব্যক্তি ২০টি কার্ড সহ স্থানীয় জনগণ হাতে নাতে ধরে তাকে ঘরে আটকে রেখে পরে ছেড়ে দেয়।
এমপি সাহেব নিজ হাতে তিনি দুঃস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করবেন বলে রোজা রেখেও কড়া রোদের মাঝে এক হাজার ৭শ’ ৯০ জন ভিজিএফ’র চাল প্রত্যাশী দুঃস্থকে লাইনে দাঁড় করানো হয়েছিল জেলার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন পরিষদে। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল আটটা থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ভিজিএফ প্রার্থীরা। পরে ভিজিএফ বিতরণের প্রধান অতিথি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী পৌছেছেন দুপুর পৌনে দুইটায়। এরই মধ্যে অসহয়নীয় গরমে রোজা রেখে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্ঞান হারিয়েছিলেন দুই মহিলা। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলে বিতরণ হওয়া ভিজিএফ’র চাল নিতে আসা লোকজন জানিয়েছেন, গতকাল শনিবার মাথাপিছুঁ ১০ কেজি করে চাল দেয়ার জন্য এক হাজার ৭শ’ ৯০জন ভিজিএফ কার্ডধারীকে ইউপি প্রাঙ্গনে ডাকা হয়। সবাই উপস্থিত হন সময়মতো। লাইনেও দাঁড়ান তারা। কিন্তু প্রধান অতিথি না আসায় চাল বিতরণ শুরু করা হয়নি। পরে বেলা সাড়ে দশটার দিকে প্রচন্ড গরমে লাইনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন পাহাড়পুর নামাজগ্রাম গ্রামের আব্দুস সবুরের মেয়ে সোনাভান (২৫)। এ সময় স্থানীয়রা তাকে ধরাধরি করে অটোরিক্সাযোগে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এর এক ঘন্টা পর বেলা সাড়ে এগারোটার দিকে লাইনের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন লষ্করহাটি গ্রামের মৃত মনসুর আলীর স্ত্রী আম্বিয়া বেওয়া (৬৫)। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পাহাড়পুর গ্রামের শরীফ উদ্দীনের স্ত্রী চমলমতি (৩৫) বলেন, ‘রোজা মুখে এই রোদে কেন দাঁড়িয়ে রেখেছেন মুন্ত্রি (এমপি ফারুক) আসবে আসবে বলে আসছেও না, চালও দিচ্ছে না’।
এরপর বেলা পৌনে দ্ইুটার দিকে বাসুদেবপুর ইউনিয়ন পরিষদে হাজির হন স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এ সময় তিনি ২০ মিনিট বক্তব্য করেন। পরে বেলা তিনটার দিকে দুঃস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। এতে ােভ প্রকাশ করেছেন ভিজিএফ প্রার্থীরা।
জানতে চাইলে বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বেবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রচন্ড গরমের কারণে লাইনের মধ্যে একজন অসুস্থ্য এবং আরেকজন অজ্ঞান হয়ে পড়েছিল। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন ভাল আছে।’

No comments:
Post a Comment