*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

Saturday, 21 February 2015

গোদাগাড়ীতে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালিত
আব্দুল খালেক, গোদাগাড়ী: মহান ২১ ফেব্র“য়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলে প্রভাত ফেরি চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে। আজ গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে উপজেলা আ’লীগের সভাপতি বদিউজ্জামানের সভাপতিত্ত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্জ ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইসহাক, উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবির, উপজেলা আ’লীগের সেক্রেটারী আব্দুর রশিদ, পৌর আ’লীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, সেক্রেটারী রবিউল আলম, পৌর যুবলীগের সভাপতি আকবর আলী, উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী নাসির হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ সহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে রিশিকুল ইউনিয়নের ছাত্রদল সভাপতি কাওসার আলী ও ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল কাইয়ুম এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আ’লীগে যোগদান করেন।

No comments:

Post a Comment