*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

Sunday, 1 March 2015

গোদাগাড়ীতে বিচারের জন্য দারে দারে ঘুরছে লোকমান হোসেন
শরিফুল ইসলাম, গোদাগাড়ী:  গোদাগাড়ীতে আরএস রেকর্ডে অন্যের নামে জমি রেকর্ড হওয়ায় জমি নিয়ে বিপাকে পড়েছে মোহনপুর ইউনিয়নের দিগরাম ঘুন্টিঘরের লোকমান হোসেন।
সূত্রে জানা যায় ঘুন্টিঘর গ্রামের মুরশেদ আলীর ছেলে লোকমান হোসেনের পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির এস.এ রেকর্ডে ঠিক থাকলেও আর.এস.এ এসে নছিমন নেসার নামে কিছু অংশ রেকর্ড হয়ে যায়। নসিমন নেসার  অংশ দুধায় গ্রামের আতাউরের ছেলে জাব্বার আর.এস রেকর্ড মূলে ক্রয় করে ঘর নির্মাণ শুরু করে। আদালতে রেকর্ড সংশোধনের মামলা ও ঘর নির্মাণের নিষেধাজ্ঞা থাকলেও কোন কিছু আমলে না নিয়েই ঘর নির্মাণ করে চলেছে জাব্বার। লোকমান হোসেন বলেন, ২নং মোহনপুর ইউনিয়নের মিরপুর মৌজার সাবেক দাগ নং ১৪৫, ১৪৮, ১২৯ হাল দাগ নং ৬৩, ৪৩, ৩১২ এর মোট ২ একর ৫৬শতক জমি আমার পৈতৃক সূত্রে সি.এস.এ রেকর্ড থাকলেও আর.এস. রেকর্ড এ নসিমনের অংশ কিভাবে বসে তার আমার জানা নেই। প্রকৃত পে নসিমন নেসা আমাদের কোন ওয়ারিশ নন। এ ব্যাপারে লোকমান হোসেন রাজশাহী গোদাগাড়ী থানার সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১১০/২০১৪।  লোকমান হোসেন নায্য বিচারের জন্য দারে দারে ঘুরেও কোন ফল পাচ্ছে না।

No comments:

Post a Comment