গোদাগাড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান
----------------------------------------------------------------
আব্দুল খালেক, দৈনিক রাজবার্তা: গোদাগাড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় অস্থায়ী কার্যালয় এস.কে কম্পিউটারে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় মোট ২শ ৭২জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করে। তার মধ্যে ট্যালেন্টপুলে ১৯, এ গ্রেডে ১১, বি গ্রেডে ১৫ ও সি গ্রেডে ৫৮, মোট ১০৪ জন ছাত্র/ছাত্রী বৃত্তি পেয়ে কৃতকার্য হয়েছে। কৃতকার্যদের সার্টিফিকেট, ক্রেস্ট ও বৃত্তির নগদ অর্থ নিজ নিজ স্কুলের প্রধান শিক্ষকদের নিকট তুলে দেন এসোসিয়েশনের সভাপতি কোরবান আলী। এ সময় উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের মহাসচিব আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাংবাদিক শরিফুল ইসলাম প্রমুখ।

No comments:
Post a Comment